Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

BN DESK
01 January 2026, 11:53 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: রাজধানীর হাজারীবাগে মো. শিপন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শেখ সংবাদমাধ্যমে জানান, ট্রিপল নাইন থেকে সংবাদ পেয়ে পুলিশ হাজারিবাগের ঝাউচর এলাকার সিয়াম স্কুল গলিতে গিয়ে শিপনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিককে জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিপনের মৃত্যু হয়েছে।থানা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহতের মাথা, দুই হাত ও পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। কারা, কী কারণে তাকে কুপিয়ে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মো. শিপনের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি বর্তমানে হাজারীবাগ বড় মসজিদ গলিতে বসবাস করতেন। তার বাবার নাম শাহ আলম এবং মায়ের নাম বেবি বেগম।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

B
BN DESK | 01 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার