Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের বাবা গ্রেফতার

BN DESK
17 December 2025, 12:49 AM পড়তে ১ মিনিট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যাচেষ্টার ঘটনায় প্রধান শুটার ফয়সাল করিম মাসুদের বাবাকে তার শ্বশুরবাড়ি নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি পুকুর থেকে হামলায় ব্যবহৃত তিনটি অস্ত্র উদ্ধার করা হয়।

গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে বিজয়নগর এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় শরিফ ওসমান হাদির ওপর মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি গুলি চালিয়ে পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। তদন্তে গুলির ঘটনায় জড়িত হিসেবে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (শুটার) এবং আলমগীর হোসেনকে (মোটরসাইকেল চালক) শনাক্ত করা হয়। এ ঘটনায় ফয়সালের স্ত্রী, প্রেমিকা ও শ্যালককে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ।

এদিকে মামলার তদন্তে নতুন তথ্য উঠে এসেছে মোটরসাইকেলের মালিকানা নিয়ে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানিতে তদন্ত কর্মকর্তা জানান, হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক কবির এবং তিনি মোটরসাইকেল সরবরাহের মাধ্যমে অপরাধে সহায়তা করেছেন। আদালতে কবির দাবি করেন, মোটরসাইকেলটি তার বন্ধু মাইনুদ্দিন ইসলাম শুভ কিনেছিলেন এবং কেনার সময় তার আইডি কার্ড ব্যবহার করা হয়েছিল।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করে র‌্যাব। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের বাবা গ্রেফতার

B
BN DESK | 17 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার