Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা

BN DESK
13 December 2025, 10:45 AM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে শুক্রবার রাত ১০টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান, পরিবেশ–বন–জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং পরে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাদির শারীরিক অবস্থার খোঁজ নেন।

এর কয়েক ঘণ্টা আগে দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও অস্ত্রোপচার শেষে রাত আটটার দিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফেসবুকে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনী পরিবেশে এমন হামলা অগ্রহণযোগ্য এবং রাজনৈতিক অঙ্গনের জন্য দুঃখজনক। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা

B
BN DESK | 13 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার