Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে : ডিএমপি

BN DESK
14 December 2025, 09:15 PM পড়তে ১ মিনিট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলায় জড়িতরা দেশ ছেড়ে ভারতে পালিয়েছে—এমন কোনো তথ্য নিশ্চিত নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা বর্তমানে দেশেই অবস্থান করছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রোববার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এম নজরুল ইসলাম। তিনি বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের পাসপোর্ট সিলগালা করা হয়েছে, যাতে তারা দেশত্যাগ করতে না পারে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, হামলার ঘটনায় ফয়সাল সরাসরি গুলি করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ঘটনার পেছনের সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িত অন্যদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে : ডিএমপি

B
BN DESK | 14 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার