Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হাদির ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

BN DESK
12 December 2025, 06:12 PM পড়তে ১ মিনিট

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল শনিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের ‘রাষ্ট্র গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে। এটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে হাদি গুলিবিদ্ধের ঘটনার তদন্ত করে দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আগামীকাল শনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

হাদির ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

B
BN DESK | 12 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার