Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক গ্রেফতার

BN DESK
14 December 2025, 01:03 PM পড়তে ১ মিনিট

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে পুলিশ। পাশাপাশি মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে বাহিনীটি।রোববার (১৪ ডিসেম্বর) এক খুদে বার্তায় এই তথ্য জানায় পুলিশ।এদিকে, ওসমান হাদির ওপর গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে বহন করা বাইকের চালককে শনাক্ত করার দাবি করেছে ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট।

সংবাদমাধ্যমটি জানায়, ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা বাইকের চালকের নাম আলমগীর হোসেন। তার ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ। তিনি তার ফেসবুক পোস্টের জিওট্যাগে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার ‘সুনিবিড় হাউজিং’-এর নাম নিয়মিত ব্যবহার করতেন।দ্য ডিসেন্ট আরও জানায়, আলমগীরের ফেসবুক প্রোফাইলে পোস্ট করা বেশ কিছু ছবির সাথে হাদির গণসংযোগের সময় গত ৫ ও ১২ ডিসেম্বর তোলা তিনি ও তার সঙ্গীদের কয়েকটি ছবির তুলনামূলক বিশ্লেষণ করে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এছাড়া, গত ৫ ডিসেম্বর শিল্পকলা একাডেমি এলাকায় হাদির নির্বাচনী প্রচারণায় তিনি উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক গ্রেফতার

B
BN DESK | 14 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার