Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হাদির খুনিদের ‘পাওয়া গেলে’ ফিরিয়ে দেবে ভারত : উপদেষ্টা রিজওয়ানা

BN DESK
28 December 2025, 01:21 AM পড়তে ১ মিনিট

অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়েই শহীদ শরিফ ওসমান হাদির বিচার করে যাবেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

শনিবার (২৭ ডিসেম্বর) শাহবাগে এসে ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের সামনে এ প্রতিশ্রুতি দেন তিনি। 

তিনি জানিয়েছেন, শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের ভারতে পাওয়া গেলে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। এ সময় তার সাথে ডিএমপি কমিশনার এস এম সাজ্জাত আলী উপস্থিত ছিলেন।

তিনি বলেন, অনেকসময় অপরাধী পালিয়েও থাকে, তাহলেও তার অনুপস্থিতিতে বিচার হয়। শেখ হাসিনার ক্ষেত্রে এমন হয়েছে। যারা হাদিকে খুন করেছে, তাদের যদি বাংলাদেশের থেকে পালিয়েও গিয়ে থাকে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এবং ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে, তাকে যদি ভারতে খুঁজে পাওয়া যায়, অবশ্যই তারা বাংলাদেশকে সহায়তা করবেন। এ বিষয়ে আমি আর কথা বলছি না। কারণ তদন্তের কারণেই আমি আর কথা বলতে পারছি না।

রিজওয়ানা বলেন, আগামী রোববার (২৮ ডিসেম্বর) সকাল সোয়া ১১টায় ডিবি পুলিশ একটি সংবাদ সম্মেলনে আয়োজন করেছে, সেখানে আরও বিস্তারিত বলবে। আমরা কোনো ভুলভ্রান্তি রাখতে চাই না। যে সংবাদ সম্মেলনে করবে, সেখানে আরও বিস্তারিত জানতে পারবেন। শহীদ হাদির পরিবারের সাথেও আমরা যোগাযোগ রাখছি। অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে হাদি হত্যার বিচার করে যাব। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

হাদির খুনিদের ‘পাওয়া গেলে’ ফিরিয়ে দেবে ভারত : উপদেষ্টা রিজওয়ানা

B
BN DESK | 28 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার