Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হাদির মৃত্যুর দায় সরকারকে নিতে হবে: রুমিন ফারহানা

BN DESK
29 August 2026, 03:44 AM পড়তে ১ মিনিট

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ওসমান হাদির মৃত্যুর দায় সরকারকেই নিতে হবে। একই সঙ্গে ঢাকা শহরসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ও সরকারের ওপর বর্তায়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিটঘর বাজার বালুর মাঠে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, বর্তমানে সমাজে ভয় ও আতঙ্ক তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, ৫০ থেকে ৬০ জন এমপির একটি তালিকা তৈরি করে তাদের ওপর হামলার পরিকল্পনা রয়েছে, যার উদ্দেশ্য নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করা। জীবন-মৃত্যু ও হেফাজতের মালিক আল্লাহ হলেও সরকার তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না।

পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজিত সভায় তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে কার কার কাছে অবৈধ অস্ত্র রয়েছে তা খুঁজে বের করতে হবে। পুলিশের পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র কারও কাছে পাওয়া গেলে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, ২০২৬ সালের নির্বাচনে যারা প্রার্থী হবেন, ভোট দেবেন কিংবা প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করবেন—প্রত্যেক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

নিজের নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, জনগণ পাশে থাকলে তিনি সরাইল ও আশুগঞ্জ থেকে নির্বাচন করবেন। মার্কা যাই হোক, তিনি প্রতিশ্রুতি অনুযায়ী রাজনীতি করতে চান বলেও উল্লেখ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

হাদির মৃত্যুর দায় সরকারকে নিতে হবে: রুমিন ফারহানা

B
BN DESK | 20 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার