Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হাদির লাশ দেখতে হাসপাতালে জামায়াত আমির

BN DESK
20 December 2025, 01:03 PM পড়তে ১ মিনিট

লন্ডন সফর সংক্ষিপ্ত করে বিমানবন্দর থেকে শহীদ ওসমান হাদির লাশ দেখতে গেলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যান তিনি।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং ঢাকা-১৭ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ অন্যান্য নেতারা।জামায়াত আমির শহীদ ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে সান্ত্বনা দেন। পরে সবাইকে নিয়ে জামায়াত আমির মহান আল্লাহর দরবারে শহীদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা ও তার শাহাদাত কবুলের জন্য দোয়া করেন।

আজ বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় জামায়াত আমিরসহ শীর্ষ নেতারা অংশগ্রহণ করবেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে এসব তথ্য জানানো হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

হাদির লাশ দেখতে হাসপাতালে জামায়াত আমির

B
BN DESK | 20 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার