Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হাদির হত্যাকাণ্ড দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত: ইশরাক

BN DESK
20 December 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

বিএনপি মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ওসমান হাদির হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর ওয়ারী থানার ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক সামাজিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী রাজনীতিতে বিশ্বাসী এবং গুপ্ত হত্যার মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তবে বিএনপি কোনো সন্ত্রাসকে ভয় পায় না। জীবন-মৃত্যুর মালিক আল্লাহ—জনগণের পাশে থেকে বুক ফুলিয়ে রাজনীতি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।

জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, এটি ঢাকার দীর্ঘদিনের একটি ভয়াবহ সমস্যা। বিএনপি ক্ষমতায় এলে স্বল্পমেয়াদি উদ্যোগের পাশাপাশি দীর্ঘমেয়াদে আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে ভবিষ্যতে রাজধানীতে জলাবদ্ধতা না থাকে। একই সঙ্গে দুর্নীতিমুক্তভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গিয়ে বিএনপির পরিকল্পনা এবং তারেক রহমানখালেদা জিয়ার নেতৃত্বের বার্তা পৌঁছে দিতে হবে।

এলাকার গ্যাস সংকটের বিষয়ে তিনি জানান, অভিযোগ পাওয়ার পর তিনি নিজেই তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে গিয়ে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটি টিম পাঠিয়ে সরেজমিন পরিদর্শন করে জানায়, জাতীয় গ্রিডে গ্যাসের স্বল্পতার কারণে ডাউনস্ট্রিম এলাকায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না।

অনুষ্ঠানে ওয়ারী থানা বিএনপির আহ্বায়ক আলহাজ লিয়াকত আলী, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী ফরহাদ হোসেন মুকুল, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ রাহাত, যুগ্ম-আহ্বায়ক মো. ইব্রাহিম মোল্লা, ওয়ারী থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আসাদ হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

হাদির হত্যাকাণ্ড দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত: ইশরাক

B
BN DESK | 20 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার