Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হাদির হত্যাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

BN DESK
14 December 2025, 02:18 AM পড়তে ১ মিনিট
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
 
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সরকারি এ সিদ্ধান্ত জানান।
 
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমানের জন্য দোয়া চেয়ে উপদেষ্টা বলেন, তাকে হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। তিনি সবাইকে তার জন্য দোয়া করার আহ্বান জানান। সবার দোয়ায় তিনি আমাদের মাঝে আবার ফিরে আসতে পারবেন।
 
তিনি বলেন, আসামি ধরার প্রক্রিয়া চলমান আছে এবং আশা করছেন সবার সহযোগিতায় খুব তাড়াতাড়ি আসামিদের ধরতে সক্ষম হবেন।
পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

হাদির হত্যাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

B
BN DESK | 13 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার