Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হাদি হত্যার আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব জব্দের আদেশ

BN DESK
07 January 2026, 07:58 PM পড়তে ১ মিনিট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ৫৩টি ব্যাংক হিসাবে থাকা ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সিআইডি’র আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার (৭ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা সিআইডি’র উপপরিদর্শক আব্দুল লতিফ এসব ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং-বিষয়ক অভিযোগের অনুসন্ধান চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

হাদি হত্যার আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব জব্দের আদেশ

B
BN DESK | 07 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার