Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হাদি হত্যার বিচার দাবিতে সারাদেশে বিক্ষোভের ডাক

BN DESK
26 December 2025, 10:35 AM পড়তে ১ মিনিট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর সারাদেশে বিক্ষোভ মিছিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চ ও ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং তার রুহের মাগফেরাত কামনায় এই কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান। ২০ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দাফন করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

হাদি হত্যার বিচার দাবিতে সারাদেশে বিক্ষোভের ডাক

B
BN DESK | 26 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার