Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হাদি হত্যা মামলার চার্জশিট গ্রহণের শুনানি বৃহস্পতিবার

BN DESK
12 January 2026, 06:03 PM পড়তে ১ মিনিট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদি হত্যা মামলায় চার্জশিট গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ধার্য করা হয়েছে। 

আজ সোমবার (১২ জানুয়ারি) ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। পাশাপাশি এ মামলায় রাষ্ট্রপক্ষকে সাহায্যের জন্য তিন আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদালত থেকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন-সিনিয়র আইনজীবী আব্দুস সোবহান তরফদার, ব্যরিস্টার এসএম মইনুল করিম, সহকারী এটর্নি জেনারেল মুস্তাফিজুর রহমান মুকুল।

এদিন সকাল ১১টার দিকে আদালতে আসেন মামলার বাদি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, শান্তা আক্তারসহ অনেকে। মামলার বাদি আব্দুল্লাহ আল জাবের সাক্ষীসেলে দাঁড়িয়ে আদালতের কাছে এ মামলায় নিয়োগপ্রাপ্ত আইনজীবীদের আবেদনের সঙ্গে সম্মতি জানান। আদালতে আইনজীবীরা চার্জশিট পর্যালোচনার জন্য আগামী দুই দিন মঙ্গলবার এবং বুধবার সময় চান। পর্যালোচনা শেষে আগামী বৃহস্পতিবার তারা চার্জশিট গ্রহণ বা নারাজির বিষয়ে সিদ্ধান্ত দেবেন। পরে আদালত তাদের আবেদন গ্রহণ করে দুই দিন সময় দেন। 

শুনানি শেষে আইনজীবীরা সাংবাদিকদের বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদি বলতেন, আমার শত্রুর সঙ্গেও ন্যায় বিচার করতে চাই-এ কথাকে মাথায় রেখে আমরা এ মামলার চার্জশিট নিয়ে আরও স্টাডি করতে চাই। যেন কোনও নির্দোষ ব্যক্তি শাস্তি না পায়। এ মামলায় এখন পর্যন্ত গ্রেফতার ১৭ জনের মধ্যে ৯ জন জবানবন্দি দিয়েছে।

গত ৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। বুধবার (৭ জানুয়ারি) বিচারক জশিতা ইসলাম চার্জশিটটি দেখিলাম বলে সই করেন। এরপর চার্জশিটে কোনও আপত্তি রয়েছে কিনা, সে বিষয়ে বক্তব্য শুনতে বাদিকে আজ ১২ জানুয়ারি আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

হাদি হত্যা মামলার চার্জশিট গ্রহণের শুনানি বৃহস্পতিবার

B
BN DESK | 12 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার