Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হাদিকে গুলির নিন্দা তারেক রহমানের, দুষ্কৃতকারীদের শনাক্তে সহযোগিতার আহ্বান

BN DESK
12 December 2025, 10:26 PM পড়তে ১ মিনিট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার বক্তব্যে তিনি এ নিন্দা জানান।

গত রোববার থেকে এই কর্মশালায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নিচ্ছেন।

তারেক রহমান ছাত্রদলসহ দলের সবার প্রতি আহ্বান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে। যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীকে খুঁজে বের করতে পারেন।

আজ দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) প্রার্থী শরিফ ওসমান বিন হাদীর সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। বর্তমানে তার অস্ত্রোপচার চলছে। তার অবস্থা গুরুতর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

হাদিকে গুলির নিন্দা তারেক রহমানের, দুষ্কৃতকারীদের শনাক্তে সহযোগিতার আহ্বান

B
BN DESK | 12 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার