Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়া সেই যুবক আটক

BN DESK
29 August 2026, 03:44 AM পড়তে ১ মিনিট

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ-কে ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের নন্দরোড বাজার থেকে আটক করা হয় ইসরাত রায়হান অমি (২৭) নামের ওই যুবককে। তিনি চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে।

পুলিশ জানায়, আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে ফেসবুকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় গত ১৮ ডিসেম্বর হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডিতে সাতজনের নাম উল্লেখ করে বড় ধরনের ক্ষতির আশঙ্কার কথা বলা হয়।

জিডির তথ্য অনুযায়ী, ‘ইসরাত রায়হান ওমি’ নামের একটি ফেসবুক আইডি থেকে মেসেঞ্জারে ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় থানার সামনে বিক্ষোভ করে হুমকিদাতাদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন স্থানীয়রা।

এ বিষয়ে হান্নান মাসউদের চাচা ও এনসিপির হাতিয়া উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এলাকা: নোয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়া সেই যুবক আটক

B
BN DESK | 21 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার