Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হাসপাতালে খালেদা জিয়াকে দেখে যা বললেন এনসিপি নেতারা

BN DESK
29 November 2025, 02:46 PM পড়তে ১ মিনিট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সাক্ষাৎ শেষে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানান তারা।

আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এনসিপি’র পক্ষ থেকে দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুলল্লাহ এভারকেয়ার হাসপাতালে যান। সাক্ষাৎ শেষে দুপুর ১২টার দিকে হাসপাতালকে থেকে বের হয়ে গণমাধ্যমে এনসিপি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, বিএনপি নেত্রীর চিকিৎসা চলছে। তার অবস্থা ক্রিটিক্যাল। তবে তিনি সজ্ঞান ও সজাগ আছেন। ডাক্তার ও নার্সদের নির্দেশনা ফলো করতে পারছেন। সবার কাছে তার জন্য দোয়ার আবেদন থাকবে।

এসময় দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুলল্লাহ বলেন, খালেদা জিয়া চিকিৎসা করাতে গিয়েও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আমাদের চাওয়া―তিনি যেন হাসিনার ফাঁসি দেখতে পারেন, সেই দোয়া করবেন।  এদিকে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, আগের মতোই আছে। তবে তিনি ডাক্তারদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন। তাই এখন আমাদের করণীয় শুধু দোয়া করা।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

হাসপাতালে খালেদা জিয়াকে দেখে যা বললেন এনসিপি নেতারা

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার