Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হাসিনার প্রথম রায় টিএসসিতে বড় পর্দায় দেখাবে ডাকসু

BN DESK
17 November 2025, 11:42 AM পড়তে ১ মিনিট

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত শেখ হাসিনার বিচারের প্রথম রায় ঢাকাবিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সরাসরি সম্প্রচারের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে এটি প্রদর্শন করা হবে। ডাকসুর ভিপি সাদিক কায়েম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি লিখেছেন, খুনি হাসিনার প্রথম রায় সরাসরি সম্প্রচার: খুনি হাসিনা বনাম বাংলাদেশ।

এদিকে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। রোববার রাতে তারা একটি মশাল মিছিল করেছে।

মিছিলে দলের সভাপতি জাহিদ হাসান বলেন, আওয়ামী লীগ একটি ডাইনসোর, তাদের আর ফেরত পাওয়া যাবে না। যারা দিল্লি চলে গেছে, তাদের তাদের আর ঢাকা পাওয়া যাবে না। বাংলাদেশে আওয়ামী লীগের প্রবেশ আর হবে না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে। এটি শুরু হয়েছে শেখ মুজিবের হাত ধরে, শেষ হয়েছে শেখ হাসিনার হাত দিয়ে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

হাসিনার প্রথম রায় টিএসসিতে বড় পর্দায় দেখাবে ডাকসু

B
BN DESK | 17 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার