Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হাসিনা দিল্লিতে বসে জ্বালাও–পোড়াওয়ের হুকুম দিচ্ছেন: ফখরুল

BN DESK
16 November 2025, 01:35 AM পড়তে ১ মিনিট

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিতে বসে জ্বালাও–পোড়াওয়ের হুকুম দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দিল্লিতে বসে হাসিনা জ্বালাও–পোড়াওয়ের হুকুম দিচ্ছেন। কিন্তু দেশের মানুষ তা আর হতে দেবে না।
 
এ সময় বিএনপি মহাসচিব বলেন, ২০২৬ সালে যে সরকার আসবে, তা শক্তিশালী না হলে পদ্মা নদীর অবস্থা আরও খারাপ হবে। গঙ্গা নদীর অববাহিকায় ফারাক্কা বাঁধ দিয়ে পদ্মা নদীর পানি বন্ধ করে দেয়া হয়েছে। এজন্য শুষ্ক মৌসুমে পানি পাওয়া যায় না।
 
তিনি বলেন, ভারত যখন ইচ্ছা পানি বন্ধ করে দেবে, সীমান্তে মানুষ হত্যা করবে-- এটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই ভারত আমাদের সমান মর্যাদা দেবে।
 
‘এ সংকটে একটা দল আরও সংকটময় পরিস্থিতি তৈরি করছে। সেই দলটি হঠাৎ বলছে পিআর দরকার। কিন্তু আপনারা কি পিআর বোঝেন? কার ইঙ্গিতে এসব করছেন? এ দেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, তবে ধর্মান্ধ নয়’, যোগ করেন বিএনপি মহাসচিব।
 
জামায়াতকে উদ্দেশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা ভালো হয়ে যান। রাস্তায় রাস্তায় পোস্টার লাগিয়েছেন, নির্বাচনেও অংশ নেবেন-- তাহলে ঝামেলা বাঁধাচ্ছেন কেন?
 
বিএনপি মহাসচিব বলেন, ২০২৬ সালের প্রথম সপ্তাহে নির্বাচন হতে হবে। নির্বাচন কমিশন যে কথা দিয়েছে, সেই সময় নির্বাচন হতে হবে।
 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

হাসিনা দিল্লিতে বসে জ্বালাও–পোড়াওয়ের হুকুম দিচ্ছেন: ফখরুল

B
BN DESK | 15 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার