Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের হিলিতে দুই ঘণ্টা বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম

BN DESK
23 November 2025, 08:22 PM পড়তে ১ মিনিট

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দরের শূন্যরেখায় আমদানিকৃত পণ্যবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ রোববার (২৩ নভেম্বর) দুপুরে বিজিবি চেকপোস্টের সামনে ট্রাকটি হঠাৎ বিকল হয়ে গেলে দুই দেশের মাঝে পণ্য পরিবহন সম্পূর্ণ থমকে যায়। এসময় বন্দর এলাকায় তৈরি হয় গাড়ির দীর্ঘ সারি। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যবস্থা নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, ট্রাকটি শূন্যরেখায় বিকল হওয়ায় দুই দেশের আমদানি রপ্তানি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়ায় প্রায় দুই ঘণ্টা পর আবারও স্বাভাবিকভাবে আমদানি রপ্তানি চালু হয়। বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি রফতানি নিয়মিতভাবে চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের হিলিতে দুই ঘণ্টা বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম

B
BN DESK | 23 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার