Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হচ্ছে শনিবার

BN DESK
10 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট

হাকিমপুর(দিনাজপুর)প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন বন্ধ থাকার পর শনিবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হচ্ছে। তবে সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে পানামা পোর্ট অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম ব্যবস্থা ছিল। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে  পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম অব্যাহত ছিল।

বিষয়টি জানিয়েছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান। সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, দুর্গাপূজায় ভারতে অনেক আনুষ্ঠানিকতা থাকে, যার কারণে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক গত ২৮ সেপ্টেম্বর থেকে আজ শুক্রবার (৩ অক্টোবর) পর্যন্ত টানা ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, দুর্গাপূজায় ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল। প্রতিদিনের মতো সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত করেছে। শারদীয় দুর্গাপূজায় ৬ দিন বন্ধের পর শনিবার থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হচ্ছে শনিবার

B
BN DESK | 03 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার