Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হোটেলের লিফটে বরসহ আটকা ১০ জন, দেয়াল ভেঙে উদ্ধার

BN DESK
10 January 2026, 01:33 AM পড়তে ১ মিনিট

কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা পড়ার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে সবাইকে জীবিত ও নিরাপদে উদ্ধার করেন।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনে এ ঘটনা ঘটে।

আটকে পড়া ব্যক্তিরা হলেন আতিকুর রহমান (৪০), মিনহাজ ইবনে ফারুক (৩০), জোনায়েদ তারেক (৩৫), মোনতাছির (২৫), ইয়াহিয়া তানভীর (২০), এমদাদ (৪০), হুমায়ুন কবির (৩০), রাইছুস সালেহীন (৩৫), রেজওয়ানুল হক (৩৯) ও জারিফ (৩২)। তাদের মধ্যে বর হলেন জোনায়েদ তারেক। সবাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তেকোটা গ্রামের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা যায়, বরপক্ষের বাড়ি দূরে হওয়ায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বরসহ তার আত্মীয়স্বজনরা কিশোরগঞ্জ শহরের ওই হোটেলে অবস্থান করেন। শুক্রবার বিকেলে চারতলা থেকে দোতলায় নামার সময় ছয়জন ধারণক্ষমতার একটি লিফটে ১০ জন ওঠেন।

হোটেল কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত ওজনের কারণে লিফটটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে গিয়ে আটকে পড়ে। তবে আধুনিক প্রযুক্তির লিফট হওয়ায় এতে কোনো দুর্ঘটনা ঘটেনি এবং কেউ আহত হননি।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আমিনুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লিফটে আটকে পড়া সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়।

এ বিষয়ে হোটেল শেরাটনের চেয়ারম্যান জিয়া উদ্দিন খান বলেন, লিফটে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। ধারণক্ষমতার দ্বিগুণ মানুষ ওঠার কারণে এটি আটকে যায়। তবে লিফটটি অত্যাধুনিক হওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা দক্ষতার সঙ্গে উদ্ধার কাজ সম্পন্ন করেছেন।

এলাকা: কিশোরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

হোটেলের লিফটে বরসহ আটকা ১০ জন, দেয়াল ভেঙে উদ্ধার

B
BN DESK | 10 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার