Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

১১ দিনের সফরে সৌদি যাচ্ছেন ধর্ম উপদেষ্টা

BN DESK
10 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

হজ সেবা সম্মেলন ও প্রদর্শনীতে যোগ দিতে এবং ২০২৬ সালের দ্বিপাক্ষিক হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন। 

তিনি আগামী ৬ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সৌদি আরবে অবস্থান করবেন। টানা ১১ দিনের সরকারি এই সফরে সৌদি যাচ্ছেন ধর্ম উপদেষ্টা কয়েকজন কর্মকর্তাও।

বুধবার (৪ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাদেক আহমেদ স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে৷

সফরসূচি অনুযায়ী, ড. খালিদ হোসেন আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ওইদিন সন্ধ্যায় জেদ্দায় পৌঁছে তিনি মক্কা ও মদিনায় হজ ও ওমরাহ সম্পর্কিত নানা কর্মসূচিতে অংশ নেবেন।

৭ নভেম্বর তিনি মদিনায় মসজিদে নববী জিয়ারত ও অবস্থান করবেন। পরদিন (৮ নভেম্বর) ট্রেনে জেদ্দায় ফিরে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আয়োজিত সরকারি নৈশভোজে যোগ দেবেন।

৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিনি জেদ্দায় অনুষ্ঠিতব্য ‘হজ সার্ভিস কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ২০২৬’ এ যোগ দেবেন। এই সময়ে তিনি বিভিন্ন হজ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, মেডিকেল সার্ভিস প্রোভাইডার, হোটেল ও ওয়াকালা কোম্পানির বুথ পরিদর্শন করবেন এবং একাধিক চুক্তি সই অনুষ্ঠানে অংশ নেবেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

১১ দিনের সফরে সৌদি যাচ্ছেন ধর্ম উপদেষ্টা

B
BN DESK | 05 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার