Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

১১ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম জামায়াতসহ ইসলামি আট দলের

BN DESK
07 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট

আগামী ১১ নভেম্বরের মধ্যে ৫ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন হুঁশিয়ার উচ্চারণ করেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, বৃহস্পতিবার সাপ্তাহিক বৈঠক চলছিল। সেই বৈঠক থেকে প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান আমাদের সঙ্গে দেখা করেন। তার সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। তাকে পুরো বক্তব্য জানানো হয়েছে। সেই সঙ্গে আমাদের দাবিগুলোও জানানো হয়েছে। ১১ তারিখ পর্যন্ত আল্টিমেটাম, না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে।

আলোচনার বিষয়ে জানিয়ে তিনি বলেন, ১১ তারিখ ঢাকায় একটি মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। তার আগে আমরা সরকারকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই-এই মহাসমাবেশে লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হওয়ার আগে এই পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের গণআকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। নাহলে ১১ তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। এর আগে দুপুরের দিকে পাঁচ দফা দাবিতে মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেয়। এসময় প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

১১ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম জামায়াতসহ ইসলামি আট দলের

B
BN DESK | 06 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার