Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

১২১ ঘন্টা টানা অনশনে অসুস্থ তারেক রহমান, চলছে স্যালাইন

BN DESK
11 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

নতুন রাজনৈতিক দল হিসেবে ‘আমজনতার দল’ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্য সচিব তারেক রহমান আমরণ অনশনে বসেছেন। এখন পর্যন্ত অনশনের পর ১২১ ঘণ্টা পেরিয়ে গেছে। টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এরই মধ্যে চারটি স্যালাইন তার শরীরে পুশ করা হয়েছে।

আজ রোববার (৯ নভেম্বর) ইসি’র সামনে দেখা যায়, ১২১ ঘণ্টা অনশনের কার্ড হাতে নিয়ে ইসি’র গেটের সামনে শুয়ে আছেন তারেক রহমান। টানা তিনদিন তারেক একই পোশাকে রয়েছেন। এছাড়া শরীরে স্যালাইন পুশ করা হয়েছে। তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে নেমে গেছে। এমনকি গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাবলীলভাবে কথাও বলতে পারছেন না তারেক। ইশারা-ইঙ্গিতে সব কিছু বোঝানোর চেষ্টা করছেন।
এ বিষয়ে আমজনতার দলের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করা হয়েছে। দলটি জানায় সংগ্রামী তরুণ নেতা তারেক রহমান বর্তমানে আমরণ অনশন  কর্মসূচিতে অংশগ্রহণরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই কঠিন মুহূর্তে আমজনতার দল দেশবাসীর নিকট তার দ্রুত সুস্থতার জন্য আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

১২১ ঘন্টা টানা অনশনে অসুস্থ তারেক রহমান, চলছে স্যালাইন

B
BN DESK | 09 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার