Logo
ট্রেন্ডিং: তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নিয়েছেন সাংবাদিকরা  উৎসবমুখর আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘মঙ্গল গ্রহে খেলতে পাঠালেও খেলোয়াড়রা যাবে’ দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির

১২১ বারের মতো পেছালো সাগর-রুনির হত্যা মামলার প্রতিবেদন

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 04:00 AM পড়তে ১ মিনিট
১২১ বারের মতো পেছালো সাগর-রুনির হত্যা মামলার প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২১ বার পেছালো।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন। আজ তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় নতুন দিন ধার্য করেন আদালত।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাগর ও রুনি। ঘটনার সময় বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ। সাগর বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা আর রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের আলম। মামলার আসামিরা হলেন-রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের ‘বন্ধু’ তানভীর রহমান খান। তাদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে রয়েছে। বাকিরা কারাগারে আটক।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

১২১ বারের মতো পেছালো সাগর-রুনির হত্যা মামলার প্রতিবেদন

R
নিজস্ব প্রতিবেদক | 14 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার