Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

১২ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, মসজিদের মুয়াজ্জিন গ্রেপ্তার

BN DESK
06 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

মানিকগঞ্জের ঘিওরে ১২ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম হোসেন (৬৫) নামে এক মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এই ঘটনায় ওই শিশুটি মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত ইমাম হোসেনকে আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘিওর থানার ওসি কোহিনুর ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে ঘিওর উপজেলা বড়টিয়া গ্রামে এক ১২ বছরের প্রতিবন্ধী শিশুকে ইমাম হোসেন নামে এক ব্যক্তি চকলেটের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষন করে। শিশুটি বাড়িতে এসে বিষয়টি তার মাকে বলে। সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন অভিযুক্ত ইমাম হোসেনকে আটক করে পুলিশে দেয়। রাতেই শিশুটির মা বাদী হয়ে ধর্ষণের মামলা করেন।

তিনি আরও জানান, বুধবার শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া বুধবার বিকেলে অভিযুক্ত ইমাম হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এলাকা: মানিকগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

১২ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, মসজিদের মুয়াজ্জিন গ্রেপ্তার

B
BN DESK | 29 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার