Logo
ট্রেন্ডিং: থাইল্যান্ডকে হারিয়ে টানা পাঁচ জয় বাংলাদেশের বগুড়ার শাজাহানপুরে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী সাজ্জাদ গ্রেফতার যেকোন ঘটনায় তারেক রহমানের নাম জড়িয়ে দেওয়া ফ্যাসিবাদী সংস্কৃতি : মাহদী আমিন সিরিয়ায় পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে নিহত ৫

১৬ কেন্দ্রের ভোট গণনা শেষ, ফল প্রকাশের সময় জানালো নির্বাচন কমিশন

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট
১৬ কেন্দ্রের ভোট গণনা শেষ, ফল প্রকাশের সময় জানালো নির্বাচন কমিশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শেষে আজ দুপুর ১টা থেকে ২টার মধ্যে ভোটের ফলাফল প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী।

শনিবার দুপুরে আমার দেশকে এ তথ্য জানান লুৎফুল এলাহী। এদিকে জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। সর্বশেষ পাওয়া তথ্য মতে; সকাল ১০টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ২১ কেন্দ্রের মধ্যে ১৬ কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। বাকি ৫ কেন্দ্রের ভোট গণনা এখনো বাকী রয়েছে।এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে জাকসু নির্বাচনের ভোট গণনা শুরু হয়। ম্যানুয়ালি এই ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে। এদিন সকাল ৯টায় জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়। যা বিকাল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে রাত সাড়ে ৭টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

১৬ কেন্দ্রের ভোট গণনা শেষ, ফল প্রকাশের সময় জানালো নির্বাচন কমিশন

R
নিজস্ব প্রতিবেদক | 13 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার