Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

১৭০ টাকার জন্য ভাতিজিকে পিটিয়ে হত্যা করে চাচা

BN DESK
31 December 2025, 07:18 PM পড়তে ১ মিনিট

ঝালকাঠির কাঁঠালিয়ায় ১৭০ টাকা হারানোর জেরে ভাতিজি লামিয়া আক্তারকে (১৪) শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা জাকির হোসেন খাননের বিরুদ্ধে। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। 

নিহত লামিয়া অভিযুক্তের বড় ভাই ফারুক খানের সৎ মেয়ে এবং উত্তর চরাইল হাসেমিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী ছিল। ঘটনার পরে এলাকাবাসী অভিযুক্ত জাকির খানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

 তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। 

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, পকেট থেকে ১৭০ টাকা খোয়া যাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে লামিয়ার মা লিলি বেগমকে মারধর শুরু করেন অভিযুক্ত চাচা জাকির। বিষয়টি দেখতে পেয়ে লামিয়া মাকে বাচাঁতে এগিয়ে গেলে তাকেও শাবল দিয়ে এলোপাতাড়ি পেটায়। এতে মা-মেয়ে গুরুতর আহত হন।

স্বজনরা তাদের দুজনকে উদ্ধার করে  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়। সেখানে রাতেই চিকিৎসকরা লামিয়াকে মৃত ঘোষণা করেন। মা লিলি বর্তমানে তিনি শেবাচিমে চিকিৎসাধীন।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের মোহাম্মদ রায়হান জানান, এ ঘটনায় অভিযুক্ত জাকিরকে আটক করা হয়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এলাকা: ঝালকাঠি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

১৭০ টাকার জন্য ভাতিজিকে পিটিয়ে হত্যা করে চাচা

B
BN DESK | 31 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার