Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

১৮ বছর পর কর ফাঁকি মামলায় খালাস পেলেন বিএনপি নেতা দুলু

BN DESK
11 January 2026, 01:48 PM পড়তে ১ মিনিট

১৮ বছর আগে আয়কর ফাঁকির অভিযোগে এনবিআরের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপি’র সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

আজ রোববার (১১ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় দেন। রায় ঘোষণার সময় দুলু আদালতে উপস্থিত ছিলেন।

দুলুর আইনজীবী এড. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, এটি হয়রানিমূলক মামলা। এ মামলায় এনবিআরের চারজন সাক্ষী দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ বিএনপি নেতা দুলুকে মামলার অভিযোগ থেকে খালাস দেন। এর আগে ২০০৮ সালের ৩ আগস্ট রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ বাদি হয়ে দুলুর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ১৯৮৩ সাল থেকে শুরু করে মোট ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা আয়ের বিপরীতে ১০ লাখ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন তিনি। এছাড়া, তার প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কে আয়কর বিভাগকে ভুল তথ্য দিয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

১৮ বছর পর কর ফাঁকি মামলায় খালাস পেলেন বিএনপি নেতা দুলু

B
BN DESK | 11 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার