Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

৩৫ বছর পর ইরাকে নামলো প্রথম ইউরোপীয় বিমান

BN DESK
17 December 2025, 02:09 AM পড়তে ১ মিনিট

দীর্ঘ তিন দশকের বেশি সময় পর ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইউরোপীয় প্রথম কোনও বিমান অবতরণ করেছে।

আজ মঙ্গলবার গ্রিসের এজিয়ান এয়ারলাইন্সের পরিচালিত ওই ফ্লাইট বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর মাধ্যমে দেশটিতে গত ৩৫ বছরে প্রথম কোনও ইউরোপীয় বিমান অবতরণ করেছে বলে ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে,  এজিয়ান এয়ারলাইন্সের ওই ফ্লাইট ‘ইউরোপীয় বিমান চলাচলের মানচিত্রে ইরাকের প্রত্যাবর্তনের’ ইঙ্গিত এবং দেশের বিমান খাতকে ঘুরে দাঁড় করানোর নতুন অধ্যায়ের সূচনা করেছে।

নিরাপত্তাজনিত কারণে ১৯৯০’এর দশকের শুরুর দিক থেকে ইউরোপীয় এয়ারলাইন্সগুলো বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। ওই সময় ইরাকের দীর্ঘদিনের শাসক সাদ্দাম হোসেন প্রতিবেশী কুয়েত আক্রমণ করেছিলেন।

২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনীর আগ্রাসনে সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হন। এরপর দেশটিতে গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক সহিংসতা এবং সশস্ত্র জিহাদি গোষ্ঠীর উত্থান ঘটে।

তবে কয়েক দশকের অস্থিতিশীলতার পর দেশটি সম্প্রতি স্থিতিশীলতায় ফিরতে শুরু করেছে। একই সঙ্গে দেশের অর্থনীতি চাঙা করতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে সরকার।

ইরাকের পরিবহন মন্ত্রণালয় বলেছে, বাগদাদ-এথেন্স-বাগদাদ রুটে সপ্তাহে দু’টি ফ্লাইট চলাচল করবে। চাহিদা অনুযায়ী ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

চলতি বছরের শুরুর দিকে গ্রিসের ওই বিমান সংস্থা ইরাকের উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে ফ্লাইট চালু করে। সহিংসতায় জর্জরিত ইরাকে অঞ্চলটি তুলনামূলক স্থিতিশীল হিসেবে পরিচিত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

৩৫ বছর পর ইরাকে নামলো প্রথম ইউরোপীয় বিমান

B
BN DESK | 16 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার