Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

৪৪৬ কোটি টাকা ব্যয়ে দুই দেশ থেকে ১ লাখ টন চাল কিনবে সরকার

BN DESK
10 November 2025, 04:00 AM পড়তে ১ মিনিট

আরব আমিরাত ও মিয়ানমার থেকে মোট এক লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ৪৪৬ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫৭০ টাকা।

আজ বুধবার (২২ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সব প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এ চাল কেনা হবে আরব আমিরাতের দুবাইয়ের মেসার্স ক্রিডেন্টওয়ান এফজেডসিও থেকে। এতে ব্যয় হবে ২১৬ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৭০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৫৫.৯৯ মার্কিন ডলার। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।

এছাড়া মিয়ানমার থেকে জি টু জি পর্যায়ে ৫০ হাজার মেট্রিকটন আতপ চাল আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এ চাল কেনা হবে মিয়ানমার রাইস ফেডারেশন (এমআরএফ) থেকে। এতে ব্যয় হবে ২২৯ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিকটনের দাম পড়বে ৩৭৬.৫০ মার্কিন ডলার। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

৪৪৬ কোটি টাকা ব্যয়ে দুই দেশ থেকে ১ লাখ টন চাল কিনবে সরকার

B
BN DESK | 22 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার