Logo
ট্রেন্ডিং: আক্কেলপুরে গভীর নলকূপ স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ  শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়ছেন বাবর-শাহিন তারেক রহমানের আগমন উপলক্ষে ‘বন্ধু আসছে বহুদিন পড়ে’ গান গেয়ে ছাত্রদল নেতাকর্মীদের উল্লাস তারেক রহমানের মুখোশ পরে ছাত্রদলের আনন্দ মিছিল

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

R
নিজস্ব প্রতিবেদক
29 October 2025, 05:00 AM পড়তে ১ মিনিট
৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

চিকিৎসক নিয়োগে ৪৮তম (বিশেষ) বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ১২০ জনকে নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে মনোনীত করা হয়েছে। এর মধ্যে সহকারী সার্জন পদে ২৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যার পিএসসির ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গত ১৮ জুলাই এ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ২০৬ জন। এর মধ্যে সহকারী সার্জন ৪ হাজার ৬৯৫ জন, আর ডেন্টাল সার্জন ৫১১ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেন।

গত ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জনের শূন্যপদ ২ হাজার ৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০০টি।

এর আগে বিশেষ ৩৯তম ও ৪২তম বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

R
নিজস্ব প্রতিবেদক | 11 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার