Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি রাশেদের

R
নিজস্ব প্রতিবেদক
06 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট
৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি রাশেদের

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নুরুল হক নুরের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে যমুনা ও সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরের শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি। সংবাদ সম্মেলনে রাশেদ খান বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। তিনি অভিযোগ করেন, সরকারের ঘোষণার পরও নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়নি বরং তালবাহানা করা হচ্ছে।

দলটির নেতারা বলেন, নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার ব্যাপারে সরকারের ঘোষণাকে আমরা প্রত্যাখ্যান করছি। প্রয়োজনে দলের পক্ষ থেকে এবং পরিবারের উদ্যোগে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে বলেও জানান তারা। তারা আরও বলেন, নুরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আরও কিছু দিন হাসপাতালে থাকতে হবে

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি রাশেদের

R
নিজস্ব প্রতিবেদক | 14 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার