Logo
ট্রেন্ডিং: ৫৬ হাজার বর্গমাইল জুড়ে শহিদ ওসমান হাদির আদর্শ ছড়িয়ে পড়েছে : সাদিক কায়েম ১৮০ কোটি ডলারের লটারি জিতলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা কুমিল্লায় ডাকাত চক্রের সরদারসহ গ্রেফতার ৭ ১ জানুয়ারি বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম

৪ অক্টোবর বিসিবি নির্বাচন

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট
৪ অক্টোবর বিসিবি নির্বাচন

স্পোর্টস ডেস্ক : বিসিবি নির্বাচনের বাকি আছে ২০ দিন। প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন জানান, নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে ৪ অক্টোবর। বিসিবি পরিচালনা পর্ষদের ১ সেপ্টেম্বরের সভায়ও এই দিনটিই ঠিক করা হয়েছিল। 

তিনটি ক্যাটেগরিতে কাউন্সিলরের নাম চেয়ে ২ সেপ্টেম্বর চিঠি ইস্যু করে বিসিবি। ১৬ সেপ্টেম্বর কাউন্সিলরের নাম পাঠানোর শেষ দিন। কাউন্সিলরশিপের প্রাথমিক তালিকা প্রকাশ ২০ সেপ্টেম্বর। ২১ সেপ্টেম্বর দুপুর ১টা পর্যন্ত আপত্তি ও বিকেল সাড়ে ৪টায় চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশ। ২২ ও ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিক্রি, ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদান, ২৬ সেপ্টেম্বর বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ২৭ সেপ্টেম্বর আপিল ও শুনানি, ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ রাখা হয়েছে। ৪ অক্টোবর নির্বাচন ও প্রাথমিক ফল প্রকাশ। আনুষ্ঠানিক ফল ঘোষণা ৫ সেপ্টেম্বর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

৪ অক্টোবর বিসিবি নির্বাচন

R
নিজস্ব প্রতিবেদক | 14 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার