Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

৪ কে‌জি ২০০ গ্রাম ওজনের দুইটি ইলিশ বি‌ক্রি ১৭ হাজার ৬৪০ টাকায়

BN DESK
10 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলত‌দিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া ৪ কে‌জি ২০০ গ্রাম ওজনের দুইটি ইলিশ বি‌ক্রি হয়েছে ১৭ হাজার ৬৪০ টাকায়।

আজ বৃহস্প‌তিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখের কাছ থেকে ৪ হাজার ২০০ টাকা কে‌জি দরে মাছ দুটি কেনেন এক আমে‌রিকা প্রবাসী।

এর আগে সকালে দৌলত‌দিয়া মাছ বাজারের দোলোয়ারের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলত‌দিয়া ৫ নম্বর ফে‌রি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ৩ হাজার ৮০০ টাকা কে‌জি দরে মোট ১৫ হাজার ৯৬০ টাকায় মাছ দুইটি কিনে নেন। মাছ দুইটি মিলন হলদারের জালে ধরা পড়ে‌ছিল।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, উন্মুক্ত নিলা‌মের মাধ্যমে ২ কে‌জি ২০০ ও ২ কে‌জি সাইজের দুইটি ইলিশ ৩ হাজার ৮০০ টাকা কে‌জি দরে কিনে মোবাইলে যোগা‌যোগ করে ৪ হাজার ২০০ টাকা কে‌জি দরে মোট ১৭ হাজার ৬৪০ টাকায় এক আমে‌রিকা প্রবাসীর কাছে বিক্রি ক‌রেছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

৪ কে‌জি ২০০ গ্রাম ওজনের দুইটি ইলিশ বি‌ক্রি ১৭ হাজার ৬৪০ টাকায়

B
BN DESK | 25 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার