Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

৪ জেলায় সাময়িক বন্যার পূর্বাভাস

BN DESK
09 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

দেশের চারটি জেলায় বন্যার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আজ রোববার (৫ অক্টোবর) সংস্থাটির উত্তরাঞ্চলের নদী অববাহিকাসমূহের বন্যা সম্পর্কিত বিশেষ বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে ৬ অক্টোবর সকাল ৯টা অথবা কাছাকাছি সময়ে দেশের অভ্যন্তরে ও উজানে বিচ্ছিন্নভাবে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের প্রভাবে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহ আগামী ১২ ঘণ্টায় বিপৎসীমা অতিক্রম করতে পারে। একই সঙ্গে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। এসময় পঞ্চগড়ে ১১৮ মিলিমিটার, নীলফামারীর ডালিয়ায় ৮৫, কুড়িগ্রামের পাটেশ্বরীতে ৭৫ মিলিমিটার এবং উজানে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ২৬১, কোচবিহারে ১৯০, জলপাইগুড়িতে ১৭২, শিলিগুড়িতে ১৩৪, অরুণাচল প্রদেশের পাসিঘাটে ৮৯ এবং সিকিমের রাজধানী গ্যাংটকে ৮৮ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।

 
পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

৪ জেলায় সাময়িক বন্যার পূর্বাভাস

B
BN DESK | 05 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার