Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

BN DESK
07 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট

চার দিনের সরকারি সফরে আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সফরসূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি।

পরে সেখানেই রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি। পরদিন শুক্রবার (৭ নভেম্বর) আরিফপুরে মা-বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর শনিবারও (৮ নভেম্বর) সার্কিট হাউজে নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাতে সেখানেই থাকবেন তিনি। সফরের শেষ দিন রবিবার (৯ নভেম্বর) সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

বিজ্ঞপ্তিতে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়। পাশাপাশি জেলা প্রশাসককে প্রশাসনিক ব্যবস্থার সমন্বয় ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করার কথাও বলা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

B
BN DESK | 31 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার