Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

৫০তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট

BN DESK
28 January 2026, 12:58 PM পড়তে ১ মিনিট

নির্বাচনকালীন সময়ে ৫০তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) রিটকারী আইনজীবী এড. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। পরীক্ষার্থীদের পক্ষে এ রিট দায়ের করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি ৫০তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

পিএসসি’র বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫০তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে  এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে  প্রকাশ করা হবে। এর আগে গত বছর ২৬ নভেম্বর পিএসসি’র ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। গত ৪ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

৫০তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট

B
BN DESK | 28 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার