Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

৫৫ বাংলাদেশি জেলেকে আটক করল ভারতীয় বাহিনী

BN DESK
18 November 2025, 12:10 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : দুই দফায় মোট ৫৫ বাংলাদেশি আটক হয়েছে ভারতীয় বাহিনীর হাতে। সমুদ্রসীমা অতিক্রম করে প্রবেশ করার অভিযোগে রবিবার রাতে (১৬ নভেম্বর) ২৬ জন বাংলাদেশি জেলেকে আটক করে ভারতের জেলেরা। এর পর পুলিশের কাছে হস্তান্তর করে তারা।

জানা যায়, ভারতের উপকূলরক্ষী বাহিনী যখন বাংলাদেশি ট্রলারটি লক্ষ্য করে, তখন তারা কাগজপত্র যাচাইয়ের জন্য ট্রলারটির দিকে যায়। পরিদর্শনের পর তারা জানতে পারে ট্রলারটি বাংলাদেশি জেলেদের। এরপর উপকূলরক্ষী বাহিনী তাৎক্ষণিকভাবে ফ্রেজারগঞ্জ উপকূলীয় পুলিশ স্টেশনে খবর দেয়। একই রাতেই ২৬ জন জেলেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে, শনিবার রাতেও ভারতীয় কোস্টগার্ড ২৯ জন বাংলাদেশি জেলেকে আটক করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় পথ হারিয়ে ভারতীয় জলসীমায় প্রবেশ করেছে বাংলাদেশি জেলেরা। তবে সঠিক কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

৫৫ বাংলাদেশি জেলেকে আটক করল ভারতীয় বাহিনী

B
BN DESK | 18 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার