Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় চেলসির 

BN DESK
01 February 2026, 03:03 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : ৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ১০ জনের ওয়েস্ট হ্যামকে ৩-২ ব্যবধানে হারিয়েছে চেলসি। প্রথমার্ধে দুই গোল হজম করেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে অতিরিক্ত সময়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

গতকাল চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে রোমাঞ্চকর লড়াইয়ে ম্যাচের শুরুতেই পিছিয়ে যায় চেলসি। বিসখারার পাস থেকে সপ্তম মিনিটে জারোড বোয়েনের গোলে এগিয়ে যায় হ্যামাররা। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ওয়েস্ট হ্যাম। এই গোলটিও আসে ওয়ান বিসাখার অ্যাসিস্ট থেকে। গোলটি করেন সামারভিল্লে। প্রথমার্ধে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফেরার পর জেগে ওঠে স্বাগতিকরা। মুহুর্মুহু আক্রমণ করে দিশেহারা করে তোলে অতিথিদের। এমন আক্রমণের সফলতা আসে ৫৭ মিনিটে। ব্যবধান কমান জোয়াও পেদ্রো। ওয়েসলি ফোফানার পাস থেকে গোল করেন এই ব্রাজিলিয়ান। ব্যবধান কমালেও ম্যাচে সমতা ফেরানোটাও জরুরি ছিল ব্লুজদের জন্য। সেটিও সম্ভব হয়েছে তবে ৭০ মিনিটে। গোল করেন মার্ক কুকুরেয়া। ম্যাচ যখন সমতায় তখন মনে হচ্ছিল পয়েন্ট ভাগাভাগিতেই শেষ হবে খেলা।

কিন্তু শেষ মুহূর্তে নায়ক হয়ে সেটি হতে দেননি এনজো ফার্নান্দেজ। পেদ্রোর পাস থেকে জয়সূচক করে চেলসির জয় নিশ্চিত করেন এই আর্জেন্টাইন। এই জয়ের পর ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে চেলসি। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে ওয়েস্ট হ্যাম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় চেলসির 

B
BN DESK | 01 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার