Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা

BN DESK
11 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে সংঘঠিত হওয়া ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মেনে গ্রান্ডে শহর থেকে ২৭ কিলোমিটার দূরে এবং মাটি থেকে ১৪ কিলোমিটার গভীরে।

যদিও মেনে গ্রান্ডে একটি তেলসমৃদ্ধ এলাকা এবং এর জনবসতি কম, তবুও ভূমিকম্পটি কেন্দ্রস্থল থেকে ৬০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত রাজধানী কারাকাসেও অনুভূত হয়েছে। এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে ভবন কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে অনেক বাসিন্দা তাদের ফ্ল্যাট ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্প থেকে কোনো বড় সুনামির আশঙ্কা নেই, তাই কোনো সতর্কতা জারি করা হয়নি। এর কয়েক ঘণ্টা আগে একই এলাকায় ৬.২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, যা পার্শ্ববর্তী কলম্বিয়া এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জ আরুবা, কুরাসাও ও বোনায়ারেও অনুভূত হয়েছিল।

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প বিরল হলেও, ১৯৯৭ সালের পর থেকে দেশটিতে বড় কোনো ভূমিকম্প হয়নি। ওই বছর পূর্বাঞ্চলীয় সুক্রে প্রদেশের কারিয়াকোতে একটি ভূমিকম্পে ৭৩ জন নিহত হয়েছিলেন। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা

B
BN DESK | 25 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার