Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

৬ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠালেন ৭ হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স

BN DESK
08 December 2025, 12:52 PM পড়তে ১ মিনিট

চলতি মাস ডিসেম্বরের প্রথম ৬ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় সাত হাজার ৭১৩ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, চলতি ডিসেম্বরের প্রথম ৬ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪৬ কোটি ৩০ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

এতে আরও বলা হয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আট কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আট কোটি ১৭ লাখ ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৭ লাখ ৯০ হাজার ডলার।এর আগে, গত নভেম্বরেই দেশে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৬৩ লাখ ডলার রেমিট্যান্স।

পরবর্তী খবর লোড হচ্ছে...
তথ্যপ্রযুক্তি

৬ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠালেন ৭ হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স

B
BN DESK | 08 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার