Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

৭৯৩ মণ্ডপে অসুরের মুখে দাড়ি, তদন্ত চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

BN DESK
11 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট

দেশের ৭৯৩টি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করা হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি।

রোববার (৫ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান।

তিনি বলেন, সবচেয়ে যে বড় একটা ঘটনা ঘটেছিল, যে ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদদ রয়েছে। যা এরই মধ্যে প্রতীয়মান হয়েছে।

তিনি বলেন, একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিন্দনীয়ভাবে উপস্থাপন নিয়ে যে সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যেও তারই যোগসূত্র দেখা যাচ্ছে।


উপদেষ্টা বলেন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা, গোয়েন্দা সংস্থার নজরদারি, দুর্গাপূজা উদযাপনের জন্য গঠিত পূজামণ্ডপ কমিটির সহযোগিতায় আমরা এই কুচক্রীদের চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছি।

জাহাঙ্গীর আলম বলেন, ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ ও সাম্প্রদায়িক উসকানি ও সহিংসতার সৃষ্টির পায়তারা করেছিল। এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদেরও ইন্ধন ছিল।

কতটি মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানো হয়েছে? জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৭৯৩টি মণ্ডপে এমন করা হয়েছে। সবগুলো দেশের মধ্যে। প্রত্যেকটা ক্ষেত্রে জিডি করা হয়েছে। ইনভেস্টিগেশন চলছে। এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

৭৯৩ মণ্ডপে অসুরের মুখে দাড়ি, তদন্ত চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

B
BN DESK | 05 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার