Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

৭ জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করল হামাস

BN DESK
10 November 2025, 10:00 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় বন্দি বিনিময় শুরু করেছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইতোমধ্যেই সাত জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালেই যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা উপত্যকায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। ইসরায়েলি চ্যানেল ১২ অনুযায়ী, সাতজন জিম্মিকে আইসিআরসি দলের কাছে হস্তান্তর করেছে হামাস। 

জানা গেছে, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এদিন ২০০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ২০জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া হতে পারে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) জানিয়েছে, প্রায় উভয়পক্ষের বন্দির মুক্তি তদারকি করার জন্য কাজ করছে তারা। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, মাতান অ্যাংরেস্ট, দুই ভাই গালি ও জিভ বারম্যান, অ্যালন ওহেল, এইতান মোর, ওমরি মিরান এবং গাই গিলবোয়া-দালাল নামে সাতজনকে গাজা শহরের রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস।

ইসরায়েলি বিশেষ বাহিনী জিম্মিদের প্রাথমিক চেকআপ এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য সীমান্তবর্তী একটি সামরিক স্থাপনায় নিয়ে যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

৭ জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করল হামাস

B
BN DESK | 13 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার