Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

৮ অভিযোগে ইনুর বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল

BN DESK
10 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আটটি অভিযোগ এনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার।

২৯ সেপ্টেম্বর এই মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলায় ২০ জনকে সাক্ষী রেখে একমাত্র আসামি করা হয়েছে হাসানুল হক ইনুকে। তার বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে।  

আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকালে সারাদেশে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। ইনু দেশি-বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ১৪ দলীয় জোটের নেতা-কর্মীদের উসকানি-আদেশ দিয়েছেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

৮ অভিযোগে ইনুর বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল

B
BN DESK | 25 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার