Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

‘আমাকে মাননীয় বলবেন না’ সাংবাদিকদের তারেক রহমান

BN DESK
11 January 2026, 01:47 AM পড়তে ১ মিনিট

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, তাকে যেন মাননীয় শব্দ বলে সম্মোধন করা না হয়। আজ শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানী শেরাটন হোটেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এই আহবান জানান। ঢাকার এক সাংবাদিক নেতা বিএনপি প্রধানকে মাননীয় বলার প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, ‘দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না।’ তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন দেশে থাকতে পারিনি, কিন্তু সারাক্ষণই মন দেশেই ছিল।’

সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করতে এ সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলে এসেই বিএনপি’র এই শীর্ষ নেতা সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

‘আমাকে মাননীয় বলবেন না’ সাংবাদিকদের তারেক রহমান

B
BN DESK | 10 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার