Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

‘মব’ শব্দটি ব্যবহারের আগে সচেতন হতে হবে-তাজুল ইসলাম

BN DESK
18 January 2026, 03:46 PM পড়তে ১ মিনিট

‘মব’ শব্দটি ব্যবহারের আগে সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণভবনে সরকার পতন ঘটানো আর রাস্তায় ছিনতাইকারী বা সংখ্যালঘু পিটিয়ে হত্যা করা এক বিষয় নয়। তাই মব শব্দটি ব্যবহারের ক্ষেত্রে আগে সচেতন হতে হবে। এটা করে আন্দোলনকারীদের ছোট করবেন না।

আলোচনায় মামলা জট, বিচারক স্বল্পতা, বিচারক নিয়োগ প্রক্রিয়াসহ বিচার বিভাগের নানা সংকট তুলে ধরেন বক্তারা।

একইসঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃশ্যমান সুবিচার নিশ্চিত করার তাগিদ দেন আইনজীবীরা। এসময় জুলাই আন্দোলন পরবর্তী জনআকাঙ্খা অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক স্বদিচ্ছার কথাও তুলে ধরেন বক্তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

‘মব’ শব্দটি ব্যবহারের আগে সচেতন হতে হবে-তাজুল ইসলাম

B
BN DESK | 18 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার