Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

‘মানসম্মত তথ্য খুবই গুরুত্বপূর্ণ’

BN DESK
09 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আবু জাফর বলেছেন, মানসম্মত তথ্য খুবই গুরুত্বপূর্ণ। এক সময় বলা হতো নলেজ ইজ পাওয়ার, এখন বলা হয় ইনফরমেশন ইজ পাওয়ার। এই ইনফরমেশন হতে হবে গ্রহণযোগ্য ও মানসম্মত। আমাদের প্রত্যাশা যারা তথ্য নিয়ে কাজ করবেন তারা যেন সমাজের রিয়েল চিত্রটা তুলে ধরেন। তাদের তথ্য যেন মনে হয় আস্থার জায়গা। তথ্য যেন নির্ভরযোগ্য হয়। 

আজ সোমবার (২০ অক্টোবর) সকালে বিভাগীয় ও জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রংপুর বিভাগীয় যুগ্ম পরিচালক শফিকুল ইসলাম। দিবসের তাৎপর্য তুলে ধরে পাওয়ার পেজেন্টেশন করেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) রাজীব ঘোষ। 

 

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

‘মানসম্মত তথ্য খুবই গুরুত্বপূর্ণ’

B
BN DESK | 20 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার