Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

‘লিডার আসছে, রাজপথ কাঁপছে’ স্লোগানে মুখর ঢাকা

BN DESK
25 December 2025, 12:19 PM পড়তে ১ মিনিট

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সারাদেশ থেকে আসছেন নেতাকর্মীরা। এছাড়া ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ৩০০ ফিট যাচ্ছেন দলটির নেতাকর্মীসহ সাধারণ মানুষ। এসময় তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ঢাকার রাজপথ।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই ‘লিডার আসছে’ স্লোগানে মুখরিত রাজধানী। এছাড়া ‘তারেক রহমান ফিরবেন, গণতন্ত্র ফিরবে’, ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’-এমন নানান স্লোগানেও মেতে উঠেছেন নেতাকর্মীরা। স্লোগানের সঙ্গে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের দিকে যাচ্ছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

‘লিডার আসছে, রাজপথ কাঁপছে’ স্লোগানে মুখর ঢাকা

B
BN DESK | 25 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার